×

পুরনো খবর

নেপালকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ এএম

নেপালকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

এসএ গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টে নেপালকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সমর্থ হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে একাই ৭৫ রান করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন আফিফ হোসেন। এ দুজন মিলে পার্টনারশিপে করেন ৯৪ রান।

নেপালি অলরাউন্ডার স্পিনার পরশ খাদকার বোলিং ঘুর্ণিতে পরে মাত্র ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দুই ওপেনার নাইম হাসান ও সৌম্য সরকার সমান ৬ রান করতে পারলেও খাদকার ঘূর্ণিতে পরে রানের খাতা খুলতে পারেননি সাইফ হাসান। এরপর ইয়াসির ১৪ রানে বিদায় নিলে দলের হাল ধরেন শান্ত ও আফিফ।

নেপালের বিপক্ষে আজকের ম্যাচটি জিততে পারলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের । আর তা যদি না হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App