×

পুরনো খবর

পুলিশ পরিচয়ে ছিনতাই, পরে গণপিটুনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম

পুলিশ পরিচয়ে ছিনতাই, পরে গণপিটুনি

ভুয়া ৩ পুলিশ/ ছবি: প্রতিনিধি

কুমিল্লায় সাদা পোশাকের পুলিশ পরিচয়ে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সোমবার (৬জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকা থেকে আটক করে গণপিটুনি দিয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করে এলাকাবাসি। আটককৃতরা হলো চাদপুর জেলার হাইমচর উপজেলা আলগীর গ্রামের শহিদুল্লার ছেলে জাহাঙ্গীর আলম(৩৮) একই জেলার হাজিগঞ্জ উপজেলার বরকুল সৈয়দবাড়ীর মৃত ফজলুল হকের ছেলে রিপন মিয়া (৪৬) এবং দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে বারেক মিয়া(৫৫)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, কুডুম্বপুর গ্রামের পশ্চিম পাড়ার ষাট বছর বয়সী আব্দুল খালেক তার স্ত্রীকে নিয়ে আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাস্তায় পুলিশ পরিচয়ে তাদেরকে কাছে ডাকে তিন ছিনতাইকারী। তাদের কাছ থেকে জোরকরে টাকা পয়সা, কানের দুল, হাতের বালা খুলে নেয়ার সময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে আহত অবস্থায় তিন ছিনতাইকারীকে এলাকাবাসি আমাদের হাতে তুলে দেয় আর জাহাঙ্গীরের কাছে পুলিশের ভুয়া পরিচয়পত্র পাই । আহত তিন জনকেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App