×

পুরনো খবর

৬ মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:১৫ পিএম

৬ মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা
৬ মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা

পাট ও পাটজাত পণ্য।

পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে বিশেষ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ২৫০ কোটি টাকা প্রণোদনা পেয়েছেন রপ্তানিকারকরা।

চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ অর্থের তৃতীয় কিস্তি ১৭০ কোটি টাকা ছাড় কারার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক।

এ প্রস্তাবে বলা হয়, এ খাতে বরাদ্দের প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ২৫০ কোটি টাকা ইতোমধ্যে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানিকারকদের দেয়া হয়েছে। বর্তমানে পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ব্যাংকগুলো থেকে নগদ সহায়তার অপরিশোধিত দাবির পরিমাণ রয়েছে প্রায় ৫৬ কোটি ১৫ লাখ টাকা।

সুতরাং আগামী মার্চ মাস পর্যন্ত এ খাতে নগদ সহায়তা বাবদ প্রয়োজন হবে প্রায় ১৭০ কোটি টাকা। এ জন্য তৃতীয় কিস্তিতে ১৭০ কোটি টাকা ছাড় করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে ওই প্রস্তাবে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনায় মোট কত টাকার পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে তা উল্লেখ না থাকলেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় বেড়েছে। নভেম্বর শেষে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয় ৪০ কোটি ৪৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। প্রবৃদ্ধিও গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App