×

পুরনো খবর

গাজরের ফেস মাস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ১১:৪০ এএম

গাজর  দিয়ে  আমরা কতো কিছুই না করে থাকি। সালাদ, সবজি, ভাজি থেকে শুরু করে সেমাই, হালুয়া এমন কি জুস করেও খাওয়া হয়। এই গুণে ভরা খাবারটি খাওয়ার পাশাপাশি ত্বকেরও অনেক উপকার করে থাকে। গাজরের ফেস মাস্ক তৈরির প্রণালি: উপকরণ: গাজর ২ টা ( ভালোভাবে ছিলে সিদ্ধ করে চটকানো)। ফ্রেস লেবুর সর ১ চা চামচ মধু ২ টেবিল চামচ। অলিভ অয়েল ১ টেবিল চামচ ( যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে অলিভ অয়েল দেওয়া থেকে বিরত থাকুন) ব্যবহার বিধি: সব উপাদান একসাথে সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নিন। আপনার মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর  পরিষ্কার ত্বকে  পেস্টটি মাখুন। এভাবে রেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২ বার এই ফেস মাস্ক ব্যবহার করেই দেখুন আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে। গাজরের মাস্কের উপকারিতা: গাজরের অ্যান্টি-অক্সিডেন্ট অ্যান্টি-এজিং হিসেবে কাজ করবে। গাজর ত্বকের মশ্চারাইজার ধরে রাখবে। গাজরের ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App