×

পুরনো খবর

হেলাল খানের বাবাও করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৪৮ পিএম

হেলাল খানের বাবাও করোনায় আক্রান্ত

চিত্রনায়ক হেলাল খান ও তার বাবা

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি। এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। হেলাল খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান লিখেছেন, ‌আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে। জানা গেছে, হেলাল খান বর্তমানে চিকিৎসাধীন বাবার পাশে আমেরিকায় অবস্থান করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও তার আলোচিত ছবিগুলো দর্শক আজও ভুলেনি। ছবিগুলোর মধ্যে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ অন্যতম। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App