×

পুরনো খবর

ফায়ার সার্ভিসের ২৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০২:৩৮ পিএম

ফায়ার সার্ভিসের ২৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত

ফায়ার সার্ভিস/ ফাইল ছবি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৮ জন কর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বর্তমানে এদের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। শনিবার (১৬ মে) ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া সেল মো. শাহজাহান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৩ জন অধিদপ্তরের অফিস শাখার, ৭ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং ৪ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী। তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে ও ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে একজন কর্মকর্তা পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। ২৪ জন আক্রান্তের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন। অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App