×

পুরনো খবর

বাসা থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন সোহাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০২:০৮ পিএম

বাসা থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন সোহাগ

সাইফুর রহমান সোহাগ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। করোনার উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্ট করানোর পর করোনা পজিটিভ রেজাল্ট আসে। এর পর থেকে বাসায়ই আছেন তিনি।

সোমবার (২০ জুলাই) টেলিফোনে সাইফুর রহমান সোহাগ জানান, তার শারীরিক অবস্থা ভালো। তিনি রাজধানীর পরীবাগের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আমি শারীরিকভাবে ফিট আছি। সবাই দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সোহাগের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি জানান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি লেখেন– পুরো রমজান মাসজুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ সাইফুর রহমান সোহাগ। তার দ্রুত সুস্থতা কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App