×

পুরনো খবর

অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে জাতীয় উদ্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:১৮ পিএম

অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে জাতীয় উদ্যান

লাউয়াছড়া জাতীয় উদ্যান।

অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে জাতীয় উদ্যান

উদ্যানে বানরের মুক্ত বিচরণ।

  • ডলফিনের মৃত্যু নিয়ে সংসদীয় কমিটিতে উদ্বেগ।
  • ‘নির্মল বায়ু আইন’ উঠছে আগামী সংসদ অধিবেশনে।

করোনাকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যানে পরিবেশ, জীব বৈচিত্র রক্ষা ও বনজ সম্পদ উন্নয়নের জন্য জনসমাগম এড়াতে আগামী অক্টোবর পর্যন্ত সমস্ত জাতীয় উদ্যান বন্ধ রাখার সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেই সঙ্গে করোনাকালীন সময়ে সুন্দরবনে বাঘ, পাহাড়ে হাতি ও সমুদ্রে ডলফিনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। বৈঠকে সংসদের আগামী অধিবেশনে ‘নির্মল বায়ু আইন ২০১৯’ উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া কেন এসব প্রাণী মারা যাচ্ছে সে বিষয়ে সম্পর্কে স্ব-স্ব দপ্তরের প্রতিবেদন চেয়েছে কমিটি। এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে পাহাড় কাটার যে ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পাহাড় কাটা বন্ধে যথাযথ পদক্ষেপ নেবার সুপারিশ করে কমিটি। আজ রবিবার সংসদীয় কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

[caption id="attachment_233926" align="aligncenter" width="600"] উদ্যানে বানরের মুক্ত বিচরণ।[/caption]

বৈঠকে খসড়া ‘বন সংরক্ষণ আইন-২০২০’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম থেকে ৫ম সভার যেসব সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জানান হয়- দেশের জলজ জীববৈচিত্র বিশেষ করে ডলফিন সংরক্ষনের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছ। ডলফিনের গবেষণা ঘাটতি বিশ্লেষন এবং আবাসস্থল সংরক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে জানান হয়-এই প্রকল্পের অন্যতম সফলতা হচ্ছে মৎস্য সম্পদের উপর নির্ভরশীল এক হাজার পরিবারকে প্রশিক্ষণ দেয়া এবং বিকল্প আয় বৃদ্ধিমুলক আর্থিক সহায়তা দেয়া হয়েছে এবং প্রত্যেকটি পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সংযুক্ত করা হয়েছে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App