×

পুরনো খবর

মুজিববর্ষে সংসদ চত্বরে লাগানো হবে ৫০০ গাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:২৯ পিএম

মুজিববর্ষে সংসদ চত্বরে লাগানো হবে ৫০০ গাছ

আমের চারাগাছ রোপন করছেন স্পিকার। ছবি: ভোরের কাগজ।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে ৫০০ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (২৬ জুলাই) জাতীয় সংসদ চত্তরে এ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এ তথ্য জানিয়েছেন।

স্পিকার বলেন, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় শিরীন শারমিন একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণ করেন। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।

এসময় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই এক কোটি চারা রোপণ করা হবে। এর ৫০ শতাংশ ফলজ, বাকি ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App