×

পুরনো খবর

বিফ স্টেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৬:০৬ পিএম

বিফ স্টেক

বিফ স্টেক

স্টেক এর জন্য গরুর ঘাড় অথবা পাঁজরের মাংস সবচেয়ে উপযুক্ত। ৩৫০ গ্রাম ওজনের মাংস এর দুইটা টুকরা ১.৫ সে.মি. করে পাতলা টুকরা করে নিতে হবে। উপকরণ : গরুর ঘাড় অথবা পাঁজরের মাংস- ৭০০ গ্রাম, লেবুর রস - ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, সয়া সস- ১.৫ টেবিল চামচ, অলিভ অয়েল-১ টেবিল চামচ, ভিনেগার-১ চা চামচ, লবন-স্বাদমত, সাদা গোল মরিচ গুঁড়া-১/২ চা চামচ, চিনি-১/৪ চা চামচ, ইতালিয়ান হার্ব /সিজনিং ১/২ চা চামচ।

প্রস্তুত প্রনালি : ৩৫০ গ্রাম ওজনের মাংস এর দুইটা টুকরা ১.৫ সে.মি পাতলা  স্লাইস করে এবং কাঁটা চামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে নিতে হবে। মাংসের সাথে সব উপকরন মিশিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। যত বেশি মেরিনেট করে রাখা যায় ততো সুস্বাদু হবে। এরপর ফ্রাইপেন ভাল করে গরম করে নিতে হবে। ১ চা চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ বাটার দিয়ে মেরিনেট করা টুকরা দুইটা আলাদা আলাদা ছ্যাকা তেলে ভাঁজতে হবে। “ওয়েল ডান” বা পুরা সিদ্ধ এর জন্য ৪ মিনিট করে একেক পাশ রাখতে হবে। তবে, মিডিয়াম রেয়ার এর জন্য ৩ মিনিট করে রাখতে হবে। পেঁয়াজ ও টমেটো মোটা গোল করে কেটে ফ্রাইপেন এ অল্প সময় ছ্যাঁকা তেলে ভেজে একটু সয়া সস দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশনে করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App