×

পুরনো খবর

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ পিএম

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিহত তিন শিক্ষার্থী

কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনা তিন বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রদেশটির উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যেকেই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি গাড়িতে যাওয়ার সময় তাদের গাড়িটির সঙ্গে সড়কে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন। বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, তিনজনই নিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা  দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় কানাডায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App