×

পুরনো খবর

ক্ষমতার অপব্যবহারকারীরা দলের নজরদারিতে: কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫২ পিএম

ক্ষমতার অপব্যবহারকারীরা দলের নজরদারিতে: কাদের

ওবায়দুল কাদের/ফাইল ছবি

যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল।’

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ জনসেবা করছে। জনগণ ভালবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে তার মর্জাদা রক্ষা করতে হবে নেতা-কর্মীদের।’

তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্ন বিদ্ধ না হয়।’ এ সময় আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App