×

পুরনো খবর

কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ ৯০ হাজার বিদেশির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১০:৩৯ পিএম

কানাডা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে যাচ্ছে ৯০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে। বুধবার (১৪ এপ্রিল) দেশটির অভিবাসনমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। করোনার সময় যারা রোগীদের চিকিৎসায় সহযোগিতা করেছেন তারা এই সুযোগ পাবেন। খবর: এএফপি ৬ মে থেকে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। এর আওতায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য খাত যেমন- মুদি দোকানের ক্যাশিয়ার, সেল্ফ সাজানোর কর্মী, ট্রাক চালক ও কৃষিকর্মী যাদের অন্তত এক বছরের অভিজ্ঞতা রয়েছে এবং যেসব শিক্ষার্থী গত চার বছরের মধ্যে পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি সম্পন্ন করেছেন। অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো জানান, এই উদ্যোগ কানাডাকে এই বছর ৪ লাখ অভিবাসীকে গ্রহণের লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করবে। এ ছাড়া গত বছর সীমান্ত বন্ধ থাকায় অভিবাসী গ্রহণ বন্ধের ক্ষতিও কিছুমাত্রায় পূরণ করবে। অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা কানাডায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন তাদের সহযোগিতা করবে এই নতুন নীতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App