×

পুরনো খবর

পৃথিবীর ‘খুব’ কাছ দিয়ে আজ ছুটে যাবে গ্রহাণু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২১, ০১:১৯ পিএম

পৃথিবীর ‘খুব’ কাছ দিয়ে আজ ছুটে যাবে গ্রহাণু

প্রতীকী ছবি।

আবারোও পৃথিবীর কাছে আসছে এক গ্রহাণু। নাম হলো ২০২১কেটি-১। মাপে গ্রহাণুটি আইফেল টাওয়ারের মতো বড়। নাসার হিসেব মতে, এর ব্যাস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে। প্রায় ২৬ হাজার গ্রহাণুর উপরে নজরদারি চালায় নাসা। সেই তালিকায় এটি ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুগুলির একটি। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার, ১ জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে। গতি হবে ঘণ্টায় ৬৪,৩৭৪ কিলোমিটার। ধাতু-পাথরের এই খণ্ডটি থেকে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই। সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে গ্রহাণুটি যখন আমাদের সবচেয়ে কাছে আসবে, পৃথিবী থেকে তখন তার দূরত্ব হবে ৪৫ লক্ষ কিলোমিটার। ৪৬ লক্ষ কিলোমিটারের মধ্যে আসা যে কোনও মহাজগতিক বস্তুকেই পৃথিবীর পক্ষে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে ধরা হয়ে থাকে।

এর আগে গত ২১ মার্চ ২০০১এফও৩২ নামে একটি গ্রহাণু অনেক কাছ দিয়ে, পৃথিবীর ২০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল। এই দূরত্ব পৃথিবী ও চাঁদের দূরত্বের চেয়ে সওয়া পাঁচ গুণ বেশি। পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণুগুলির মধ্যে এটিই ছিল সবচেয়ে বড়। এই মাপের বা তার চেয়ে বড় যে গ্রহাণুগুলি পৃথিবীর কাছ দিয়ে যায়, তার সবগুলির গতিবিধিই নাসার জানা। তাদের মতে, আগামী শতকেও গ্রহাণু থেকে আমাদের এই গ্রহের বিপদের কোনও আশঙ্কা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

চলনবিলে থই থই পানি, বেড়েছে ডিঙি নৌকার কদর

চলনবিলে থই থই পানি, বেড়েছে ডিঙি নৌকার কদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App