×

পুরনো খবর

মচমচে ফ্রেঞ্চ ফ্রাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৯ পিএম

মচমচে ফ্রেঞ্চ ফ্রাই
ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই- উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য লবণ, ২৫০ গ্রাম তেল। প্রণালি ভালো মানের বড় আকারের আলু সংগ্রহ করে প্রথমে আলুকে খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো আলুকে আঙুলের সাইজে ফালি ফালি করে কেটে নিতে হবে। এর পর ফালি করা আলু ঠাণ্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১০-১৫ মিনিট পর আলুর ফালিগুলো লবণপানি থেকে ছেঁকে নিতে হবে। ভালোভাবে আলুর ফালি থেকে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো হলে আলুর ফালিগুলোকে সামান্য লবণ ও ১ চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর পর কড়াই বা ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প করে মাখানো আলুর ফালিগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। লালচে আর মুচমুচে হয়ে এলে ছাঁকনি ছেঁকে তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিতে হবে। এভাবে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে মজার ফ্রেঞ্চ ফ্রাই।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App