×

পুরনো খবর

রাবির নতুন ভিসি অধ্যাপক ড. তাপু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ০৫:০০ পিএম

রাবির নতুন ভিসি অধ্যাপক ড. তাপু

অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার (তাপু)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার (তাপু)। বিদায় বেলায় নানা নাটকিয়তা জন্ম দিয়ে ভিসি পদে অধ্যাপক সোবহানের বিদায় নেয়ার তিনমাস পর নতুন ভিসি নিয়োগ দেয়া হলো।

অধ্যাপক তাপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৪তম ভিসি হলেন। এছাড়াও তিনি এখন ভূতত্ত্ব ও খণিবিদ্যা বিভাগের শিক্ষক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউডের পরিচালক।

রবিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউডের পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার (তাপু) কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পাঁচ শর্তে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো, ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন; ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার (তাপু) ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এরপর ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনে অংশ নিয়ে তিনি গ্রেফতার হন এবং কারাবরণ করেন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App