×

পুরনো খবর

চকলেট হালুয়ার রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৮ পিএম

চকলেট হালুয়ার রেসিপি
সবার প্রিয় মজাদার একটি খাবার হালুয়া। ছোলার ডাল, মুগ ডাল, গাজর বা পেঁপে দিয়ে হালুয়া বানানো হয়। চাইলে বানাতে পারেন চকলেটের হালুয়াও।চলুন জেনে নেই রেসিপি। মজাদার চকলেট হালুয়া রেসিপি উপকরণ : ১-২ কাপ সুজি, ১-২ কাপ বেসন, ১ কাপ চিনি, ১-২ কাপ ঘি, ২ চামচ কোকো পাউডার, ১ চামচ চকলেট সিরাপ, জয়ফল, দারুচিনি গুঁড়ো, ৩টি ডিম, ২ কাপ পানি। তৈরি পদ্ধতি :একটি বাটিতে ৩টি ডিম ফেটিয়ে তাতে চকলেট সিরাপ, কোকো পাউডার, চিনি ও পানি মেশিয়ে নিতে হবে। চুলায় কড়াই বসিয়ে তাতে ঘি গরম করতে হবে। সেই গরম ঘিয়ের মধ্যে ১/২ কাপ সুজি ভাজতে হবে। সুজি ভাজা হয়ে গেলে বেসন দিয়ে নাড়তে হবে। তারপর ডিমের ফেটিয়ে রাখা মিশ্রণটি সুজি ও বেসনের মধ্যে ঢেলে দিতে হবে। পানি শুকিয়ে ওপরে তেল ভেসে উঠলে জয়ফল ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। চকলেট হালুয়া রেডি।সাজানোর জন্যে ওপরে কাজু বাদাম ও চকলেট চিপস্ও ছড়িয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App