×

পুরনো খবর

জবি নীলদলের 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫০ পিএম

জবি নীলদলের 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামী শিক্ষকদের একাংশের সংগঠন নীলদল কর্তৃক মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশনা ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালসহ নীলদলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনের বিষয়ে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জবি নীলদল থেকে বইটি প্রকাশিত হয়েছে। আমরা প্রতিবছর দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণাধর্মী প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App