×

পুরনো খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটির কাছে চুল কাটার বর্ণনা শিক্ষার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১০:৩৭ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ করেছে। রবিবার (৩ অক্টোবর) সকাল থেকে নির্যাতিত ১৩ ছাত্র কমিটির কাছে উপস্থিত হয়ে ও অসুস্থ এক ছাত্র হাসপাতাল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাক্ষ্য দেন।

এছাড়া দিনভর প্রত্যক্ষদর্শী ১৫ শিক্ষার্থী, ৩ শিক্ষক, ৫ কর্মচারী ও ৫ জন অন্য বিভাগের শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পাশাপাশি গত তিন বছরে অভিযুক্ত শিক্ষকের ‘স্বেচ্ছাচারিতা’র বর্ণনা দিয়ে সাক্ষ্য দেন বিভিন্ন বিভাগের আরও আট শিক্ষার্থী। সব মিলিয়ে প্রায় অর্ধশত ব্যক্তি সাক্ষ্য দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে প্রত্যেককে পৃথকভাবে ডেকে নিয়ে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকেই ওই দিনের চুল কেটে দেওয়ার বর্ণনা দেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র এ কে এম নাজমুল হোসাইন।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন এ ঘটনায় তার বক্তব্য দিতে আসেননি। তিনি শেষ পর্যন্ত আসবেন কি না, তা-ও বলতে পারছেন না।

গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন ও অনশন শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App