×

পুরনো খবর

সরিষাবাড়ীতে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৭:৩৩ পিএম

সরিষাবাড়ীতে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ২

কষ্টিপাথর। ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৪। রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত থাকায় মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে আফতাব উদ্দিন (৬০) ও বাউশি গজারিয়া গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদকে (৫০) গ্রেফতার করা হয়।

থানা ও এজাহার সুত্রে জানা যায়, রবিবার সন্ধায় উপজেলার শ্যামেরপাড়া ফরহাদ ফকিরের নির্মানাধীন বিন্ডিং বাড়ী উঠানে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পাচারের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালালে আফতাবের ডান হাতে থাকা একটি প্লাষ্টিকের চটের বস্তার ভেতর থেকে ১৩ ইঞ্চি লম্বা কালো রংয়ের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। যার ওজন ১১.৫ কেজি। যার অনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মীর রকিবুল হক বলেন, একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে ও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব ১৪ এর পুলিশ পরিদর্শক (স.) মো. দৌলতজামান বাদী হয়ে মামলা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App