×

সাময়িকী

টোকাইয়ের টুকিটাকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম

টোকাইয়ের টুকিটাকি
  •  টোকাই প্রথম প্রকাশিত হয় ১৯৭৮ সালের ১৭ মে, সাপ্তাহিক বিচিত্রায়।
  •  টোকাই নামটি দিয়েছিলেন রফিকুন নবী নিজেই। শুরুতে ভেবেছিলেন ‘টোকাইনা’, পরে ‘না’ বাদ দিয়ে রেখে দেন ‘টোকাই’। শব্দটি পরে অভিধানেও যুক্ত হয়।
  •  টোকাইয়ের বয়স আট-নয় বছর। বয়সটা এখনো এক জায়গাতেই থেমে আছে।
  •  সারা বিশ্বই তার ঘরবাড়ি। কখনো সে থাকে পয়ঃনিষ্কাশনের কংক্রিটের পাইপে, কখনো বড় মুখ খোলা ডাস্টবিনে, ঠেলাগাড়িতে কিংবা পার্কের বেঞ্চে।
  •  টোকাই কেবল মানুষ নয়, কথা বলেছে কাক, কুকুর, গরু, ছাগল, মশা ও কাকতাড়ুয়ার সঙ্গেও।
  •  শীত-গ্রীষ্ম-বর্ষা- বছরের ১২ মাসই টোকাইয়ের পোশাক বলতে ওই একটা লুঙ্গি। রনবী একবার প্যান্ট পরিয়েছিলেন, পাঠক লুঙ্গিটাই পছন্দ করেছে। এ ছাড়া নির্বাচনের মৌসুমে একবার শার্টও পরেছিল টোকাই। শার্টটা এতই বড় ছিল যে সে বলেছিল, ‘ভোটে পাইছি। তয় সাইজ দেইখা মনে হয় ম্যালা ভোট পার করতে পারমু।’
  • পাঠকের অনুরোধে রনবী একবার টোকাইকে গ্রামেও নিয়ে গিয়েছিলেন। সে সময় গ্রামের জীবন, রাজনীতি, পরিবেশ, প্রকৃতি- এসবই উঠে এসেছিল টোকাইয়ের জবানে।
  • মোটাদাগে আটটি বিষয়ে কথা বলেছে টোকাই। সেগুলো হলো পরিবেশ, রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি, সামাজিক মাৎস্যন্যায়, শিক্ষা, সংস্কৃতি এবং টোকাইয়ের নিজস্ব বৃত্তান্ত।
  • ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে টোকাই ছাপা হতো সাপ্তাহিক বিচিত্রায়। ১৯৯৬ সালে বিচিত্রা বন্ধ হওয়ার পর ১৯৯৯ সালে সাপ্তাহিক ২০০০-এ আবার টোকাই আঁকতে শুরু করেন রনবী। সেখানে টোকাই সর্বশেষ ছাপা হয় ২০০৪ সালে।
  • টোকাইয়ের ২৫ বছর পূর্তিতে গ্যালারি চিত্রকে রনবীর একক প্রদর্শনী হয় ২০০৪ সালে। সংগৃহীত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App