×

ছবি

শোবিজ তারকাদের ভোট

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম

১ / ৭
শোবিজ তারকাদের ভোট

জনপ্রিয় অভিনেত্রী ও কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন রাজধানী ধানমন্ডির গভমেন্ট হাইস্কুল ভোটকেন্দ্রে। ভোট দেয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বৃদ্ধাঙ্গুলে লাগানো অমোচনীয় কালি দেয়া ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভোট দিয়ে আসলাম।’

২ / ৭
শোবিজ তারকাদের ভোট

রবিবার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী ফেরদৌস বলেন, ‘অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে।’

৩ / ৭
শোবিজ তারকাদের ভোট

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম মানিকগঞ্জে তার নিজের নির্বাচনী এলাকায় রবিবার সকাল ১০টার ভোট দিয়েছেন। কেন্দ্রে গিয়ে তিনি গণমাধ্যমকে বিজয় চিহ্ন দেখিয়ে ভোট প্রদান করেন। পরে ভোট দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই শিল্পী।

৪ / ৭
শোবিজ তারকাদের ভোট

গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন গান বাংলা টেলিভিশনের কর্ণধার তাপস এবং তার স্ত্রী মুন্নী। ভোট দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে তাপস লিখেছেন, ‘জয় বাংলা’।

৫ / ৭
শোবিজ তারকাদের ভোট

টেলিভিশন অভিনেত্রী তারিন জাহানও এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দিয়ে আঙ্গুলে অমোচনীয় কালি দেয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেন, ‘আমি আমার ভোট দিয়েছি, আপনি?’

৬ / ৭
শোবিজ তারকাদের ভোট

নতুন প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা সহোদর সৌম্য ও দিব্য এবার প্রথমবারের মতো নিজেদের ভোট দিয়েছেন। তার মা অভিনেত্রী শাহনাজ খুশি নিজের ফেসবুক ওয়ালে এ তথ্য প্রকাশ করে দুই ছেলের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার ভোট। যারা ভোট বর্জন করেছে, তারা তরুণদের আবেগ বর্জন করেছে। আমার ভোট, আমার দেশ, ভালবাসি বাংলাদেশ।’

৭ / ৭
শোবিজ তারকাদের ভোট

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হিরো আলমও তার ভোটদানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ভোট দেয়া মানুষের অধিকার, এ অধিকার যারা কেড়ে নেয় তারা অপরাধী, আল্লাহ তাদের বিচার করুক।’

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App