×

ছবি

বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম

১ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র আবু সাইয়িদ রানা। তিনি লেখালেখি করেন। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। তবে বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

২ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

অভিনেত্রী সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে, আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।

৩ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

এর আগে গত ১০ জানুয়ারি গায়েহলুদ হয় তাদের। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

৪ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

ওই সময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেছিলেন, রানার সঙ্গে দুই বছরের পরিচয় আমার। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেই আমরা। দুই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে তবেই বিয়ের আনুষ্ঠানিকতা করছি আমরা।

৫ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’তে দেখা গেছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই তারকাকে। নাটক ও সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পাওয়া ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় দেখা গেছে তাকে।

৬ / ৬
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন মৌসুমী হামিদ

এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App