×

ছবি

শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

Icon

রোমাঞ্চ তালুকদার

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম

১ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

ভোজন রসিক বাঙালির পিঠাপ্রেমী হিসেবে বেশ সুনাম রয়েছে। বাঙ্গালির খাদ্য তালিকায় রয়েছে নানারকম পিঠা, এসব পিঠায় আবার নানারকম নকশা। [ছবি: যুবরাজ ফয়সাল]

২ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

শীতকালে এমন পিঠার আয়োজনের কোন তুলনাই হয়না। [ছবি: যুবরাজ ফয়সাল]

৩ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

বাহারি নকশার ও বিচিত্র স্বাদের পিঠা খেয়ে রসনা নিবারণ করেন ভোজন রসিকরা। [ছবি: যুবরাজ ফয়সাল]

৪ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

এসব পিঠার কোনটি তেলে ভাজা, আবার কোনটি চিনি, গুড় বা খেজুর রসে ডিপ করা। [ছবি: যুবরাজ ফয়সাল]

৫ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

এমন বাহারি পসরায় সাজানো পিঠার সমারোহে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব।

৬ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

বাঙালির খাদ্য সংস্কৃতি আর গল্প-আড্ডার অন্যতম অনুসঙ্গ এসব পিঠা-পুলি। [ছবি: যুবরাজ ফয়সাল]

৭ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

শুধু খাবারের মান বিচারে নয়, পিঠার সঙ্গে জড়িয়ে আছে আবহমান বাংলার হাজারো সুখ স্মৃতি। [ছবি: যুবরাজ ফয়সাল]

৮ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

ঐতিহ্যবাহী এসব পিঠা-পুলি আবহমান বাংলার চিরায়ত অনুসঙ্গ। অনেকেই এখানে এসে নস্টালজিয়ার ভুগেছেন। স্মৃতির পাখায় ভর করে ফিরে গেছেন শৈশবে। [ছবি: যুবরাজ ফয়সাল]

৯ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

কিন্তু সময়ের সঙ্গে জীবনযাত্রা বদলে যাওয়া ও নাগরিক ব্যস্ততায় পিঠার সে পুরনো দিন এখন আর নেই। [ছবি: যুবরাজ ফয়সাল]

১০ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

তাই অঞ্চলভিত্তিক বিশেষায়িত ও লুপ্তপ্রায় পিঠা শিল্পকে তুলে আনার লক্ষ্যে জাতীয় পর্যায়ে পিঠা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। [ছবি: যুবরাজ ফয়সাল]

১১ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

মেলায় আসা পিঠা প্রেমীরা বলছেন, ‘উৎসব-পার্বণে পিঠা একটি অনিবার্য উপাদান হিসেবে আমাদের সংস্কৃতির অংশ হয়ে আছে। [ছবি: যুবরাজ ফয়সাল]

১২ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

বিচিত্র সব হাতে তৈরি পিঠা গ্রাম বাংলায় সেই স্বাদ যেন ফিরিয়ে এনেছে আবার। [ছবি: যুবরাজ ফয়সাল]

১৩ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

উৎসবে অংশ নেয়া পিঠা শিল্পীরা জানান, ‘পিঠা প্রেমী কিংবা দর্শনার্থীদের যে পরিমাণ সাড়া পাচ্ছেন তাতে তারা সন্তুষ্ট।’ [ছবি: যুবরাজ ফয়সাল]

১৪ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে মেলায় এসেছেন। নতুন প্রজন্মের বাচ্চারা পরিচিত হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সব পিঠার সঙ্গে। [ছবি: যুবরাজ ফয়সাল]

১৫ / ১৫
শত পিঠার সমাহারে জাতীয় পিঠা উৎসব

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে এই উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। [ছবি: যুবরাজ ফয়সাল]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App