×

কবিতা

দেয়াল

Icon

আমিনা আক্তার অহনা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম

দেয়াল

প্রতীকী ছবি

দেয়াল চেনো দেয়াল?

বড় দেয়াল ছোট দেয়াল

যেমন দেয়াল হোক না কেন

দেয়াল তো দেয়ালই তাই না?

ভাবছো এতো কিছু থাকতে হঠাৎ 

দেয়ালের পিছু নিলাম কেন?

আরে না না আমি দেয়ালের পিছু নেই নি দেয়ালই আমার সাথে সাথে ঘুরে

মস্ত বড় একটা দেয়াল 

যে দেয়ালের আড়লে ঘাপটি মেরে

ছোট্ট আমি লুকিয়ে থাকি

কাউকে বুঝতে দেইনা 

কে আমি? 

কেমন আমি? 

কেন জানো?

দেয়ালের অপর পাশের মানুষগুলোকে

আমার কাছে মনে হয়

খুব হিংস্র,বিবেকহীন,মনুষ্যত্বহীন 

ঠিক যেন দানোবের মতো

তাই তো আমি দেয়াল দিয়ে 

নিজেকে ঘিরে রেখেছি 

যে দেয়াল কেউ ভাঙ্গতে পারবেনা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App