×

অন্যান্য

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াতের আমীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৭:৪৯ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াতের আমীর

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠক থেকে বেরিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, উনারা কেবল বসলেন, মাত্র চার দিন হলো, আমরা দেখতে চাই উনারা (অন্তর্বর্তী সরকার) কীভাবে জাতিকে নিয়ে এগোতে চাচ্ছেন। সমস্যাগুলোর সমাধান কীভাবে করেন। যৌক্তিক সময়ে সমাধান হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, আপনারা জানেন জাতির জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে। আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন করণীয় কী, সেই বিষয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।

জামায়াত আমিরের ভাষ্য, দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি সবাইকে সহযোগী করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদের সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা ও সুন্দরের মধ্যে আসবে মনে করি।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় কারণে নাকি অন্য কারণে হয়েছে দেখতে হবে। ভারতের আমাদের নেতাদের নাম নিয়ে অপপ্রচার করছে। এখন যারা দায়িত্বে আছে তাদের সহযোগিতা করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে বলেও মনে করেন জামায়াতের আমীর।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি শায়খ আহমাদুল্লাহর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App