×

অন্যান্য

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি কেমন ছিল, জানালেন মামুনুল হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি কেমন ছিল, জানালেন মামুনুল হক

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিহিংসার ছিলো বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এ দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর প্রচেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের আয়োজনে টাউন ঈদগাহ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের প্রতি দোয়া ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথাগুলো বলেন।

মামুনুল হক বলেন, ১৯৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও বিশ্বাস ঘাতকতার সংবিধান। এ সংবিধানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছরে এ দেশের মানুষের সঙ্গে বিভাজন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ভারতের মোদি সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। জাতিসংঘের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাসহ তার মন্ত্রীবর্গকে দেশে এনে বিচার করতে হবে।

মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বিচারের ক্ষেত্রে কেউ কোনো নমননীয়তা দেখালে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কারণ হাজার হাজার ছাত্র-জনতাকে এই শেখ হাসিনা হত্যা করেছেন।’

আরো পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: ৬ দফা দাবি জানাল খেলাফত মজলিস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App