×

অন্যান্য

মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করলো ভাসানী অনুসারী পরিষদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করলো ভাসানী অনুসারী পরিষদ

ছবি: ভোরের কাগজ

ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

রবিবার (১৭ নভেম্বর) মাওলানা ভাসানীর মাজারে দুপুরে ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,সদস্য সচিব ডা. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নারী নেত্রী সোনিয়া আক্তার, সাহানা বেগম, যুব নেতা আফজাল হোসেন, যুবনেতা সাইফুল ইসলামসহ টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইসাসহ প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। 

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানাচ্ছি। এছাড়া পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী  অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। এছাড়া মাওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার দাবি তোলেন নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

খালাসের রায় ‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App