×

অন্যান্য

গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। এসময় ক্ষোভে ফেটে পড়েন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারত আন্দোলনে আহতরা। হুঁশিয়ারি দেন সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার।   

রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে আহত চিকিৎসাধীনরা জানান, সেনাবাহিনীর আশ্বাসেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছেন। এসময় ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

আরো পড়ুন : হামলার নেপথ্যে বারবার সারজিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে: নুর

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App