×

রাজনীতি

যুবদল নেতা হত্যার তিনদিন পর কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৮ পিএম

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলী হত্যার তিন দিন পর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের মদদে ক্ষমতাসীন দলের নেতারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন দাবি করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, যুবদল নেতা আকবর আলীর হত্যার প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি সারাদেশে যুবদল প্রতিবাদ কর্মসূচি পালন করবে। কি ধরনের কর্মসূচি এমন প্রশ্নে রিজভীর পাশ থেকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় বুধবার রাতে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রিজভী বলেন, আকবর আলী সয়েদাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক। এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় এমপি ও আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ গুমের শিকার হয়েছে। সব মিলিয়ে প্রায় বিশ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিব বাদরু, সহ সভাপতি এস এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App