×

রাজনীতি

নকলা আ’লীগের সভাপতি আম্বিয়া, সম্পদক জিন্না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১১:০৭ পিএম

নকলা আ’লীগের সভাপতি আম্বিয়া, সম্পদক জিন্না

ছবি: ভোরের কাগজ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় একটি ধানের খলায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।

পরে আনিষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।

নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। এছাড়া সম্মেলনে শতশত দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

পরে সম্মেলনে আম্বিয়া খাতুনকে সভাপতি ও শফিকুল ইসলাম জিন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App