×

রাজনীতি

ঢাকায় আ.লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৪:২০ পিএম

ঢাকায় আ.লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং নৈরাজ্য অপরাজনীতি প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এ সমাবেশ চলছে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

তবে সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হওয়ার কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে সমাবেশ শুরু হয়। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কালাম, আহমেদ হোসেন, আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। পুরুষের পাশাপাশি সমাবেশে যোগ দিয়েছেন শত শত নারী নেত্রীও। মহানগর দক্ষিণের অন্তর্গত প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল ভরে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

টেলিগ্রাফের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App