×

রাজনীতি

সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:১১ পিএম

সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার অদূরে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুসারে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় সমাবেশ শুরু হয়।

এর আগে সমাবেশে যোগ দিতে দেড়টার পর থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতা-কর্মীরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে মাঠে উপস্থিত হচ্ছেন। এসময় তারা বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান দিতে থাকেন।

সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের উপস্থিত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App