×

রাজনীতি

বিএনপির ১০ দফা অপরাধীদের রক্ষার দলিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৩:০৭ পিএম

বিএনপির ১০ দফা অপরাধীদের রক্ষার দলিল

ছবি: সংগৃহীত

বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র। এই ১০ দফা মিথ্যা, চক্রান্ত ও অপরাধীদের রক্ষার দলিল।

রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি কোনো আদালতই মানেন না মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো, তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা।

বিএনপি যাদের আলেম বলছে, তারা কেউই আলেম নন দাবি করে তিনি সাবেক তথ্যমন্ত্রী বলেন, আলেম হওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছে, তারা নারী ধর্ষণকারী, জঙ্গি-সন্ত্রাসী, খুনি। অর্থপাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন, তার একটি অংশ ইতোমধ্যেই ফেরত এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App