×

রাজনীতি

কারাগারে বসে এলএলএম পরীক্ষা দিবেন রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

কারাগারে বসে এলএলএম পরীক্ষা দিবেন রিজভী

ছবি: সংগৃহীত

নাশকতার সাত মামলায় গ্রেপ্তার থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারাগারে বসেই এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি পেয়েছেন। বুধবার (৪ জানুয়ারি ) আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

বিষয়টি ভোরের কাগজে নিশ্চিত করে রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, রুহুল কবির রিজভী একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী ১১, ১৩ ও ১৯ জানুয়ারী তার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা।

এই বিষয় নিয়ে আজ (৪ জানুয়ারি) সকালে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুসারে কারা কর্তৃপক্ষকে এবং প্রাইম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরীক্ষার সামনে পড়ালেখার জন্য যথাযথ বই সরবরাহ করারও আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করেন পুলিশ।

ওই ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন পুলিশ। পরে গ্রেপ্তার ৪৫০ জনের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া রিজভী, অ্যানিসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়। অপর ১৪ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে রিজভীর বিরুদ্ধে দায়ের হওয়া সাত মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন। এছাড়া এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসও কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App