×

রাজনীতি

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১১:২৯ এএম

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম এ রাজ্জাক মন্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে দুজন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রবিবার পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্যদের নিয়ে ফোর্স আছে। আলাদাভাবে স্টাইকিং ফোর্স, মোবাইল কোর্ট আছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন আছে। নির্বাচনী আচরণবিধিসহ অন্য বিষয়গুলো দেখার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলেও রিটার্নিং কর্মকর্তা আশা প্রকাশ করেন।

ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ইভিএম এক্সপার্ট থাকবেন। এরই মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ইভিএমে ভোটগ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণার পর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App