×

রাজনীতি

নুরের বিরুদ্ধে মামলার ঘোষণা রেজা কিবরিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম

নুরের বিরুদ্ধে মামলার ঘোষণা রেজা কিবরিয়ার
স্বাক্ষর জাল ও ভুয়া ভোট দেয়ার অভিযোগে নুরুল হক নুর সহ গণ অধিকার পরিষদের তিনজনের বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ থেকে অপসারিত ড. রেজা কিবরিয়া। রবিবার (২ জুলাই) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া মামলার এ ঘোষণা দেন। রেজা কিবরিয়া দাবি করেন, ডাকসুর সাবেক ভিপি নুর টাকার বিনিময়ে আওয়ামী লীগের অধীনেই দলকে নির্বাচনে নিতে চায়। এজন্য নুরকে সরকার ৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে নুর রাজি। এসব বিষয় সহ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক অস্বচ্ছতার জবাব চাওয়াতে নূর ক্ষিপ্ত হয় বলে দাবি করেন রেজা কিবরিয়া। বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া- নুরের এমন বক্ত্যবের বিষয়ে রেজা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে বড় দল ভাঙার চেষ্টা করে কেউ কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App