×

রাজনীতি

সাঈদীর গায়েবানা জানাজার সিদ্ধান্ত স্থগিত করেছে জামায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০১:১৫ পিএম

সাঈদীর গায়েবানা জানাজার সিদ্ধান্ত স্থগিত করেছে জামায়াত

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা স্থগিত করেছে জামায়েতে ইসলামী। বুধবার (১৬ আগস্ট) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা নামাজের ঘোষণা দিয়েছিল ইসলামী।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, আগামীকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা নামাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াত ঘোষিত গায়েবানা জানাজা নামাজের সিদ্ধান্ত স্থগিত করার আগেই আজ (মঙ্গলবার) সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, গতকাল (সোমবার) রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনা করে জামায়াতকে গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না।

খন্দকার গোলাম ফারুক বলেন, গতকাল আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ নিয়ে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে। গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে। ফজরের নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল দখল করে নিলো। পরে বাধ্য হয়ে সীমিত শক্তি প্রয়োগ করা হয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে মরদেহের জানাজা শেষে দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App