×

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৫ পিএম

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন তার পরিবারের  ৫ সদস্য। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, সোমবার  (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।

এর আগে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এক মাস আগে দেখা করতে পেরে ছিলেন খালেদার পরিবারের স্বজনরা। কিন্তু জেল কোড অনুযায়ী মাসে দুবার স্বজনদের দেখা করার কথা রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন গত ১২ ডিসেম্বর খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের ওই বেঞ্চ জানান, যদি খালেদা জিয়া প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App