×

রাজনীতি

পোস্টার ছিঁড়ে জনগণের মন থেকে মুছতে পারবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০১:৪১ পিএম

পোস্টার ছিঁড়ে জনগণের মন থেকে মুছতে পারবেন না

নির্বাচনী প্রচারণায় ইশরাক। ছবি: ভোরের কাহজ।

আওয়ামীলীগের উদ্দেশ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলরদের পোস্টার লাগাতে বাঁধা দেয়া ও ছেঁড়া হচ্ছে প্রতিদিন। বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন ও থানা-পুলিশকে অবহিত করা হলেও কোন প্রতিকার মিলছে না।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে শান্তিনগর মোড় এলাকায় ও হাবিবুল্লাহ কলেজের সামনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও কাউন্সিলর আশরাফুল ইসলাম- এর ছেঁড়া পোস্টারের স্তূপ পড়ে থাকতে দেখা যায়।

ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, পোষ্টার ছেঁড়া ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় তাই করবো।

তিনি দৃঢ়তার সাথে বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যদি নির্বাচন কমিশন ন্যুনতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয় তবে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, বিরোধী দলের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বারবার অবহিত করলেও তারা এর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয় খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App