×

রাজনীতি

কর্মী ছাঁটাই বন্ধসহ ৯ দাবি ওয়ার্কার্স পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৬:৩০ পিএম

চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে এক বছরের জন্য কর্মী ছাটাই বন্ধ, শিল্প বাণিজ্যিক উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রণোদনা দেয়াসহ নয় দফা দবি করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি।

শনিবার (৪ এপ্রিল) করোনা সংক্রমণ প্রতিরোধে দলটির পলিটব্যুরো পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সঞ্চালনায় আরো যুক্ত ছিলেন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মোস্তফা লুৎফুল্লাহ, জ্যোতি শংকর ঝন্টু, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, হাজি বশির ও অধ্যাপক নজরুল হক নীলু।

দলটির পলিটব্যুরোর যেসব দাবি জানিয়েছে তার মধ্যে আরো রয়েছে পরিপূর্ণ জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে উদ্ধুদ্ব করা, এক্ষেত্রে এ প্রতিরোধ লড়াইয়ের মূল সংগঠন স্বাস্থ্যসেবা আমলাদের হাত থেকে নিয়ে পেশাদার রোগতত্ববিদ, ভাইরোলজিস্ট, মাইক্রো বায়োলজিস্ট, প্রতিরোধে ফ্রন্টলাইনে থাকা যোদ্ধা চিকিৎসকদের সমন্বিত নেতৃত্বে পরিচালিত করা।

চিকিৎসক, চিকিৎসাকর্মী, সহায়তাকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার যথোপযুক্ত ব্যবস্থা নেয়া এবং পিপিইর যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা বিমার ব্যবস্থা করা, রফতানি শিল্পশ্রমিক-কর্মচারীদের মতো অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবি-কর্মজীবি, গ্রামীণ শ্রমজীবী নারী-পুরুষের জন্য বিশেষ তহবিল গঠন ও তা বিতরণের জন্য কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রমিক-কৃষক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা পরিচালনা করা।

কৃষকের ধান ও অন্যান্য পণ্যমূল্য নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি। এছাড়া যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্টার্টআপ ক্যাপিটালের শর্ত সহজ করে তার অঙ্কের পরিমাণ বৃদ্ধি করা এবং সংবাদপত্র ও গণমাধ্যমসমূহকে স্বাধীন স্বচ্ছতার ভিত্তিতে সংবাদ প্রকাশের নিশ্চয়তা বিধান এবং বিশেষ করে এক্ষেত্রে আইসিটি আইনে বিতর্কিত ধারাগুলো বাতিল করার দাবি জানিয়েছে ওয়াকার্স পার্টির পলিটব্যুরো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App