×

রাজনীতি

দেশের সংকটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৪:৩৬ পিএম

দেশের সংকটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহ্বান

ওবায়দুল কাদের/ফাইল ছবি।

পারস্পরিক দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের এই সংকটে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষিত হওয়ার পর মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যে কোনো পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা নেয়ার অপতৎপরতায় লিপ্ত থাকেন।

তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ সকল স্তরের জনগণকে মানবিক বিপর্যয়ের এই সময়ে সবাইকে এক প্লাটফরমে দাঁড়িয়ে অসহায় মানুষদের সহযোগিতার আহ্বান জানান।

এসময় ওবায়দুল কাদের করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে বিদেশে যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্নার শান্তি কামা্না করেন এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে বিএনপির প্রস্তাব উত্থাপনটি ছিলো উদ্দেশ্য প্রণোদিত। ঠিক তেমনিভাবে প্যাকেজ ঘোষণার পর মির্জা ফকরুলের আগোছালো মন্তব্য ও বল্গাহীন প্রলাপ ছিলো চিরায়ত মিথ্যাচারে ভরপুর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এ প্রেক্ষিতে গণপরিবহনও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্যবাহী যাবাহন, কাভার্ডভ্যান, ট্রাক চলাচল করবে। পণ্যবাহী পরিবহণে কোনোভাবেই জনগণ চলাচল করতে পারবে না।

এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধ উপকরণ সামগ্রী বিতরণ করন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App