×

রাজনীতি

বঙ্গবন্ধুর খুনী মাজেদের ফাঁসি কার্যকর, সিপিবির সন্তোষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৫৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত খুনী আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে।

রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন পরে হলেও খুনী মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য পলাতক খুনীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের রাজনৈতিক ষড়যন্ত্র উন্মোচন করা জরুরি। অবিলম্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App