×

রাজনীতি

ঈদে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:০৩ পিএম

আসছে ঈদুল আজহার দিন দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি। করোনার কারণে শুধুমাত্র দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (২৬ জুলাই) দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, পবিত্র ঈদুল আজহার নামাজের পরে বেলা ১১টায় বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি কারণে শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করবেন বলে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা ও রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানান শায়রুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App