×

রাজনীতি

জনবিচ্ছিন্ন বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে: নানক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

জনবিচ্ছিন্ন বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে: নানক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দেশে ভোটের উৎসব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বিএনপি এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনী গণসংযোগের আগে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা-১৩ আসনে নৌকা মনোনীত এই প্রার্থী। রাজধানীর রায়ের বাজারের উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের রহিম বেপারি ঘাট থেকে গণসংযোগের শুরু করেন তিনি। পরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলে গণসংযোগ।

নানক বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের দিন খুবই সন্নিকটে। ঢাকা-১৩ আসনের মত সারাদেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রামাণ হয়েছে, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে।  

ভোটারদের উদ্দেশ্যে নৌকার প্রার্থী নানক বলেন, আপনারা পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এদেশের এত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগ সরকারের হাত ধরে হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের বিকল্প নেই। তাই আপনারা ভোট দিয়ে উন্নয়নের এই ধারা ত্বরান্বিত করার ক্ষেত্রে শামিল হবেন বলে আমার প্রত্যাশা।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান এমপি সাদেক খান, স্থানীয় কাউন্সিলরসহ ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App