×

রাজনীতি

সমমনা জোট

ভোটার উপস্থিতি ৫ শতাংশকে ৪০ শতাংশ দেখানো হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম

ভোটার উপস্থিতি ৫ শতাংশকে ৪০ শতাংশ দেখানো হয়েছে

ছবি: ভোরের কাগজ

জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সারাদেশের মানুষ ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ভোটার শূন্য ছিলো ভোটকেন্দ্রগুলো। দেশ-বিদেশ তা প্রত্যক্ষ করেছে। অথচ, সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের নির্দেশে ৫ শতাংশ ভোটার উপস্থিতিতে দুই ঘণ্টার ব্যবধানে ৪০ শতাংশ দেখিয়েছে। তিনি বলেন, দেশের ১৯টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি, এতেও ক্ষমতাসীনদের কোনো লজ্জা হয় না। জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে একতরফা ডামি নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

ফরহাদ বলেন, গণতন্ত্রকে এই সরকার এমনভাবে নিষ্পেষিত করেছে যার কারণে নতুন প্রজন্ম গণতন্ত্র কি জিনিস তাই জানে না। নতুন প্রজন্ম দেশে গণতন্ত্র না দেখতে পারলেও দেখেছে একনায়কতন্ত্র, দুর্নীতি, লুটতরাজ ও দমন-পীড়ন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে এই অবৈধ সরকারকে বিদায় করতে সকলকে রাজপথে নামতে হবে। 

কালো পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মহাসচিব ইন্জিনিয়ার আব্দুল বারিক, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়ামসদস্য  নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App