×

রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাইনি, যাবে না: ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাইনি, যাবে না: ফারুক

ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেবো না। 

তাই আমরা মনে করি, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। এই সরকার টিকে থাকতে পারবে না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে তাঁতী দল ও ওলামা দল।

লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরো বলেন, ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেয়ার চেষ্টা করছে। 

তিনি আরো বলেন, আমরা (বিএনপি) নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। 

তাই আমরা মনে করি, নির্বাচনটি জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে। 

তারই বিরুদ্ধে আজকে নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি। আগামীকালও আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ করেননি। তবে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটি বলবে।

এ সময় উপস্থিত ছিলেন- তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর, জেএম আনিসুর রহমান আনিস, মোস্তফা কামাল ও কেন্দ্রীয় কমিটির মো. নুরুল্লাহ মোল্লা, মো. রিপন ব্যাপারী, গোলাম কাওসার, এম এ আজিজ, জিয়াউল হক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App