×

রাজনীতি

সমমনা জোট

একতরফা নির্বাচন গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

একতরফা নির্বাচন গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে

ছবি: ভোরের কাগজ

জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড.  ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিরোধী দলবিহীন অবৈধ ভোটারবিহীন নির্বাচনে ভোট ডাকাতি করে নৌকাকে জয়ী করতে হয়েছে। সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের প্রেসক্রিপশন মোতাবেক টিক মার্ক দিয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে। একতরফা অবৈধ নির্বাচন শুধু দেশবাসীই নয়, গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে। আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ উন্নত রাষ্ট্রগুলো এই নির্বাচনকে প্রহসনমূলক বলে ইতোমধ্যে বিবৃতিতে দিয়েছে। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন বর্জন করায় জনগণের কাছে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর-পল্টন হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে জোট নেতারা লিফলেট বিতরণ শেষ করেন।

তিনি বলেন, মীর জাফরদের স্থান কোথাও নেই। আওয়ামী লীগের পাশাপাশি যেসকল বিশ্বাসঘাতক জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে অবৈধ নির্বাচনে অংশ নিয়ে একদলীয় শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার অংশীদার হয়েছে ইতিহাস তাদের মার্জনা করবে না। মীরজাফর ও ঘষেটি বেগমের মতো তাদেরও পতন হবে। বেঈমানদের ভবিষ্যৎ উত্তরসূরিদেরও মীরজাফরের বংশধর হিসেবে জনগণ আখ্যায়িত করবে। 

লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App