×

রাজনীতি

আমান বুলুসহ বিএনপির ৯৩ নেতাকর্মীর বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

আমান বুলুসহ বিএনপির ৯৩ নেতাকর্মীর বিচার শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। 

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। এর ফলে আসামিদের বিরুদ্ধে এ মামলাটির আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হলো। শুনানিকালে আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরা আদালতে হাজির হন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে  রাজধানীর মতিঝিল থানা এলাকায় অবৈধ জমায়েত হয়ে নাশকতা করে। এসময় তারা রাস্তায় ভাঙচুর করে। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় নাশকতার একটি মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। 

এ মামলার অন্যতম আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রফিকুল আলম মজনু ও শরাফাত আলী শফু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App