×

রাজনীতি

ওবায়দুল কাদেরকে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

ওবায়দুল কাদেরকে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। 

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরকে টানা তৃতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই ফুলেল শুভেচ্ছা জানান শিহাব উদ্দিন শাহিন। 

এ সময় নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদেরের কাছে নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর সহিংসতার বিষয়ে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App